আশিকাটি ইউনিয়নের নিজস্ব ভূমি অফিস করতে জেলা প্রশাসকের পরামর্শ

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ভূমি অফিস পরির্দশন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুর ১টায় তিনি সরজমিনে পরির্দশনে যান, এ সময় তিনি আশিকাটি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম ঘুরে দেখে বিভিন্ন দিক নির্দশনা মূলক পরামর্শ প্রদান করেন। ইউনিয়ন ভূমিসেবাসহ যাবতীয় কার্যক্রম গুলো দেখেন।

পরির্দশনে সময় তিনি বলেন, আশিকাটি এত বড় ইউনিয়ন, এখনো নিজস্ব ভূমি অফিস করা হয়নি, ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব করতে সরকারি সম্পত্তি কোথায় আছে দেখতে হবে, সরকারি ভাবে ইউনিয়ন ভূমি অফিস করতে পারলে, এখনো নাগরিক সেবাটা বৃদ্ধি পাবে।

তিনি বলেন ইউনিয়ন পরিষদ করতে হয়তো বেশি সম্পত্তির প্রয়োজন হয়, কিন্তু ইউনিয়ন ভূমি অফিস করতে ৫/৬শতাংশ জমি হলেই চলে, আশিকাটি ইউনিয়নে নিশ্চই সরকারি সম্পত্তি আছে, যেখানে সরকারি সম্পত্তি আছে, তা সন্ধান করে ভূমি অফিসের জন্য স্থান নির্ধারণের জন্য পরামর্শ প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনী, আশিকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম দিদার, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, আশিকাটি ওয়ার্ড মেম্বার বিল্লাল মালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি আশিকাটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

এর আগে তিনি সদর উপজেলার তরপুচন্ডী ভূমি অফিস, ঘোড়ামাড়া আশ্রায়ন প্রকল্প পরির্দশর করেন।

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like