বিএনপির ৩১-দফা বাস্তবায়নের লক্ষে কুড়িগ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাবাসীকে আলোকিত কুড়িগ্রাম-২ আসন উপহার দিতে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এর সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।

রবিবার সংসদীয় আসন কুড়িগ্রাম-২ এর কুড়িগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহিলা দল নেত্রী মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ অনান্য নেতা-কর্মীরা।

মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ) বলেন, “তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।”

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy