

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রসাশনের উদ্যোগে হতদরিদ্র ও এতিম শিশুদের মাঝে শুকনো খাবার ও অসহায় দরিদ্র পরিবারের নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা শিশুদের মাঝে শুকনো খাবারের প্যাকেট ও চারজন প্রান্তিক নারীকে সেলাই মেশিন বিতরণ করে বলেন নারীদেরকে ঘরে বসে আয়ের করে পরিবারে সহযোগীতা করার লক্ষ্যে স্বাবলম্বী হলে দারিদ্র বিমোচন সম্ভব হবে। সেলাই মেশিন পেয়ে ৪ জন নারী স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হকসহ নারী ও শিশু। পরে উপজেলার উত্তর কুরিমারা গ্রামের আলোকিত যুব সংঘের উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক ৭ দিন ব্যাপি চলামান বøক বাটিকের ভ্রাম্যমান প্রশিক্ষণ পরিদর্শন করেন।
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫














