

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে গর্ভবতী মায়ের প্রসবপূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসবপরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার(২৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুমদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. তানভীর হাসান জিকু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, নার্সিং সুপারভাইজার লুৎফা আক্তার, নার্সিং ইনচার্জ ফাতেমা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির,পুমদি ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শীকা তামান্না আক্তার ও পুমদি ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কাসেম প্রমুখসহ স্থানীয় চেয়ারম্যান ও গর্ভবতী মা এবং গনমাধ্যম কর্মীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ. মো. তানভির হাসান জিকু বলেন, গর্ভকালীন সময়ে মৃত্যু হার কমাতে তাদের এ সেবা অব্যাহত থাকবে। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা পরীক্ষা নিরীক্ষার মান উন্নয়ন ও পর্যাপ্ত সুবিধা থাকায় বর্তমানে প্রসবকারীন সিজার সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকায় প্রয়োজনে গর্ভবতী মায়েরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে অনুরোধ জানান। এ ছাড়াও তিনি মা সমাবেশে শতাধিক গর্ভবতী মায়ের বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রপ নির্নয়, প্যাথলজিক্যাল পরীক্ষা সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে চিকিৎসা সেবা নিশ্চিত করেন।
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫














