নবাবগঞ্জে ফুটপাতে প্রশাসনের অভিযান

মাকসুমুল মুকিম :

ঢাকার নবাবগঞ্জ সদরের চৌরাস্তা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
নবাবগঞ্জ সদরের কায়কোবাদ চত্বর ও এর আশপাশে সড়কের পাড়জুড়ে দখলে রেখেছিল ভাসমান বিভিন্ন ব্যবসায়ীরা। এতে, যেমন যানজট হতো, তেমনি পথচারীদেরও পায়ে হেটে চলাচলে ভোগান্তি ছিল। দীর্ঘদিনের এমন ভোগান্তি দূর করতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় ভ্রাম্যমাণ আদালতে ২২ টি মামলায় মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি অন্যান্য ভাসমান দোকানীদের সর্তক করা হয়। নবাবগঞ্জে এধরণের উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান ভ্রম্যমাণ আদালতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। বিগত সময়েও আমরা এধরণের অভিযান পরিচালনা করে ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছি।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like