

সজীব খান, চাঁদপুর :
মা ইলিশ ধরা বিরত থাকার জন্য চাঁদপুরে জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তাবাবদ জন প্রতি ২৫ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে, রোববার চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করেন তারা।
সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে মা ইলিশ রক্ষার্থে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে, চাল বিতরণে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন প্রশাসক মোঃ জামাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম দিদার, প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার রোবেনা আক্তার প্রমুখ।

উল্লেখ্য আশিকাটি ইউনিয়নের ৯৫ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন তারা।
দুপুর ১২টায় সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে চাল বিতরণ করা হয়, চাল বিতরণে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ইউনিয়ন ট্যাগ অফিসার মোরসালে, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুছ রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার ফয়সাল হোসেন, ইউপি সদস্য ইব্রাহীম তালুকদার প্রমুখ।
শাহমাহমুদপুর ইউনিয়নে মা ইলিশ ধরা বিরত থাকা ৪৩ জন ছেলেদের মাঝে ২৫ কেজি হারে চাল বিতরণ করেন তারা।
দুপুর ১টায় সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়, চাল বিতরণে মৈশাদী ইউনিয়ন প্রশাসক জামাল হোসেন, ইউনিয়ন ট্যাগ অফিসার মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শংকর আশ্চর্য, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমার মুকৃল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু প্রমুখ।
উল্লেখ্য মৈশাদী ইউনিয়নে২শত ২২ জন জেলের কার্ডের চাল এবং ১শত ৪ ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করেন তারা।
রোববার, ০৫ অক্টোবর ২০২৫












