ফরিদগঞ্জে কৃষি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে পরিত্যক্ত কৃষি জমির পানিতে ভাসমান অবস্থায় সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের তালুকদার বাড়ির সুপারি বাগানের পাশের একটি পরিত্যক্ত কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করে।

সুজন দেবনাথ ওই গ্রামের মৃত খোকন দেবনাথের একমাত্র ছেলে। পরিবারে জীবিকার উৎস এক মাত্র ছেলের মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় অসহায় মা অঞ্জলী দেবনাথ।

সুজনের মা জানান, সকালের কাজ শেষে দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে সংবাদ পাই তার দেহ তালুকদার বাড়ির পাশের বাগানের পাশে পরিত্যাক্ত কৃষি জমিতে তার লাশ পড়ে আছে।

সুজনের সাথে কাজ করা বাচ্চু (৫৫) জানান, সকালে তারা একসাথে গাছ কাটার কাজ করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ বলেন, সুজন দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। তার মৃত্যুর বিষয়টি দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মানিকরাজ গ্রামের পরিত্যক্ত একটি কৃষি জমির পানিতে মরদেহ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like