ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজ গ্রেপ্তার

সজীব খান :

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (মাহফুজ)কে গ্রেপ্তার করেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহফুজ ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যার বড় ছেলে। সে গত ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হোন।

ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, বিগত সরকার পতনেরপর থেকে মাহফুজুল হক আত্মগোপণে ছিলেন। বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like