

সজীব খান :
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান জানান, মনোনয়ন ফরম ক্রয়ের জন্য তিনি চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।
সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ করে মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন ফরম ক্রয় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও চাঁদপুর-৩ থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নুর।
মনোনয়ন ফরম ক্রয়ের সময় দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান মুর্তজা মাহাবুব,গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সবুজ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট,সামাজিক ও যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর, ঢাকা দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল,অর্থ সম্পাদক সজীব হোসেন।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার,দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান,ওমর সালমান,হাসান মিজি,নিলুফা আক্তার, সম্মানিত সদস্য আব্দুল কাদের খান, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ।
ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন ও জহিরুল ইসলাম। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব অলিউল্লাহ, আব্দুল কাইয়ুম, ইউনুস আহমেদ, সজীব, শান্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫















