

ফরিদগঞ্জ সংবাদদাতা :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালী, আলেচনা সভা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নীনির্বাপন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে চির্কা চাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, চির্কাচাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন, প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড















