হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অতিরিক্ত সচিবককে সভাপতি করে ১৫ সদস্যের গভর্নিংবডি গঠন

জহিরুল ইসলাম জয় :

চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদারকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।

কমিটির অন্য সদস্যরা হলেন দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, হিতৈষী সদস্য এমএ বাশার, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন, মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব।

অভিভাবক সদস্য মো. কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে এবারের কমিটি অতীতের অন্যান্য কমিটির তুলনায় বৃহত্তর আকারে গঠন করা হয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন কলেজের নবনির্বাচিত সভাপতি সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like