

স্টাফ রিপোটার :
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অতি বৃষ্টির কারণে খানা-খন্দেভরা বিভিন্ন সড়ক সংস্কার এর উদ্যোগ নিয়েছে আশিকাটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ইয়াছিন ফরহাদ রাসেল।

গত ২৫ অক্টোবর শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত আশিকাটি ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ কালীভাংতি সংলগ্ন রালদিয়া আলেক খান বাড়ীর রোড থেকে প্রায় ১ কিলোমিটার আদর্শ মুসলিম পাড়ার বেহাল সড়কটি সংস্কার করা হয়।
এছাড়াও উত্তর রালদিয়া ছৈয়াল বাড়ী রোড় থেকে প্রায় আধা কিলোমিটার আদর্শ হাফেজ পাড়া রোড পর্যন্ত সড়কটি সংস্করণ করা হয়।
প্রতিদিন এই সড়কটি দিয়ে স্কুল, কলেজ, শ্রমজীবি ও সাধারণ মানুষের যাতায়াত মিলে কয়েক হাজার মানুষ এই সড়কটি ব্যবহার করে। দীর্ঘদিন পরে হলেও সড়কটি মোটামুটি সংস্কারের হওয়ায় বিএনপি নেতা ইয়াছিন ফরহাদ রাসেল এর প্রতি কৃতজ্ঞতা জানান পথচারী, অটোরিকশা চালকরা সহ এলাকার নানান শ্রেনী পেশার মানুষ।
সড়ক সংস্করণের বিষয়ে একান্ত সাক্ষাৎরে আশিকাটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ও আল-হিলাল ফাউন্ডেশনের প্রধানপৃষ্ঠপোষক ইয়াছিন ফরহাদ রাসেল বলেন বিএনপি হচ্ছে জনগণের দল, এই দলটি সবসময় মানুষের কল্যানে কাজ করে থাকে। সেই হিসাবে আমিও জনমানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আগামী দিনের চাঁদপুর-৩ আসনের বিএনপির কান্ডারী জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের এর নির্দেশে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। এই দুই সড়কটি অনেক দিন বেহাল অবস্থায় ছিলো। তাই আমি আমার ব্যাক্তিগত উদ্যােগে ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে নিয়ে সংস্কার কাজ করেছি। আশাকরি জনগণের দূর্ভোগ লাঘব হয়।
এই সময় উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সহ সেচ্ছাবিষয়ক সম্পাদক মোঃ ফারুক গাজী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল গাজী, আল-হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হোসেন সাদ্দাম, সদস্য মোঃ মামুন হোসেন।
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫















