

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
মেরিডিয়ান ইনস্টিটিউট ও লিডার্স এর আয়োজনে উপকূলের নারীদের সুন্দরবনের উপর নির্ভরশীলতা হ্রাস ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অর্থ সহায়তা প্রদান করা হয়।

রবিবার(২৬ অক্টোবর) লিডার্স প্রধান কার্যালয়ে এ অর্থসহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন অভিজোযনের লক্ষে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম,মুন্সিগঞ্জ ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সদস্য আব্দুর রশিদ, জেটএসপি প্রকল্প টিম লিডার অসিত মন্ডল, লিডার্স কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন সুন্দরবন নির্ভরশীল নারীর মধ্যে পূর্ব ১ম কিস্তীতে এক লক্ষ ও ২য় কিস্তীর ১ লক্ষ সহ মোট দুই লক্ষ টাকা প্রদান করা হয়।
ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, “সুন্দরবনের সম্পদ রক্ষা ও টেকসই জীবিকা সৃষ্টিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার, ২৬ অক্টোবর ২০২৫















