

রফিকুল ইসলাম, হোসেনপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর এলাকার নতুন বাজার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক সফল ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল।
এসময় বক্তব্য রাখেন,পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল হক শফিক।উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডলার বাবুল,পৌর বিএনপির দপ্তর সম্পাদক, সাবেক কমিশনার মাসুম বাবুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান লিমন। উপজেলা যুবদলের সম্মানিত সদস্য এস এ পাঠান সবুজ,পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া,উপজেলা মৎস্যদল সভাপতি অর্জুন মিয়া।সাবেক ছাত্রনেতা এমরান ফকির, হোসেনপুর উপজেলা নবীনদলের সভাপতি সাইফুল ইসলাম,সম্পাদক সজিব মিয়া, পৌর সভাপতি ইমন মিয়াসহ আরো স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন—“যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের সংগঠন। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবে।”
বক্তারা আরও বলেন, বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আন্দোলনে যুবদলের ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দলের বিপদের সময় এই সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনকে আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫













