

সজীব খান :
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, শনিবার ১ নভেম্বর সকাল ১০টায় চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ভিলেজ ইলেকট্রিশিয়ান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মোঃ কবির হোসেন মোল্লার সভাপতিত্বে লক্ষীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ান এর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মোঃ সামসুল ইসলাম ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটি সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার পারভেজ, সদস্য সচিব মোঃ মহি উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী মোঃ রুহুল আমিন, সহিদ উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল ওহাব, সাবেক কোষাধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন, ইলেকট্রিশিয়ান মোঃ আলমগীর হোসেন, মোঃ সালাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ফারুক গাজী, মোঃ কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে ইলেকট্রিশিয়ান শাহীন আহম্মেদ, লিটন রায়সহ বিভিন্ন সমিতির ইলেকট্রিশিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন তসলিম উদ্দিন।
শনিবার, ০১ নভেম্বর ২০২৫














