দোহারে জাতীয় সমবায় দিবস পালিত

মাকসুমুল মুকিম :

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে র‌্যালি শুরু করে প্রধান সড়ক পদক্ষিণ করে দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সামনে এসে শেষ হয়।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মো. হাসান আলী।

দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সহকারী পরিদর্শক মিরাজুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. তুরাগ, বাংলাদেশ পল্লি উন্নয়ন ফেডারেশনের সহ- সভাপতি মো. নাফিজ উদ্দিন চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সাত্তার হোসেন, দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সহকারী পরিদর্শক সুমন দত্তসহ সংগঠনের সদস্যবৃন্দ।

পরে সমবায় সমিতির পক্ষ থেকে ৩০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like