

সজীব খান :
রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে চাঁদপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

৫নভেম্বর ২০২৫ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও কৃষকদের মাঝে কৃষিউপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তপন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।
অনুষ্ঠানে ৬শত ৯০জন কৃষকের মাঝে কৃষি প্রনদণা বিতরণ করা হয়।
এর মধ্যে গম ২৫, সরিষা ৪শ, চিনা বাদাম ৩০, সয়াবিন ১শত পেয়াজ ২৫, মুগ ডাল ৬০,মোসরী ডাল ৫০ জন কৃষকের মাঝে বিতরণ করেন তারা। অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হোসেনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাগন উপস্থিতত ছিলেন।
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড














