স্বরূপকাঠিতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি
স্বরূপকাঠিতে ৪র্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (৯) গণ ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ধর্ষনের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

এজাহারভুক্ত আসামীরা হলো নয়ন (২০), অপুর্ব (২০) ও দুর্জয় হালদার (২০)। বুধবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

মামলা সুত্রে জানাগেছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ভুক্তভোগী ছাত্রী প্রতিবেশি দুর্জয় হালদারের ঘরে তার মায়ের মোবাইল চার্জার আনতে গেলে মুখে গামছা বেধে নয়ন, অপুর্ব ও দুর্জয় জোরপুর্বক তাকে পালাক্রমে ধর্ষন করে। এ ছাড়াও আসামীরা বিভিন্ন সময়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।আসামীদের প্রেফতারে অভিযান চলছে।

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy