

সজীব খান, চাঁদপুর :
“মাদককে না বলুন—সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং ইসলাহুল উম্মাহ সংগঠনের সার্বিক সহযোগিতায় একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯ নভেম্বর, রবিবার মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সিদ্দিকী মহসীন পাটওয়ারী।
অলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নেছার আহমেদ। ইসলাহুল উম্মাহ সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য আবু তাহের খোকা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজান পাটোয়ারী এবং মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ইমরুল কায়েসসহ অন্যান্য বক্তারা।
বক্তারা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় মোকাবিলায় পরিবার, সমাজ ও তরুণদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা মাদক নির্মূলে সামাজিক ঐক্য এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সিদ্দিকি মহসিন পাটোয়ারী, মোঃ সোহেল মিজি, সুমন গাজী, মোঃ ফয়সাল পাটোয়ারী, সহযোগী উপদেষ্টা মোঃ মাহবুব মোল্লা, মোঃ হাবিব পাটোয়ারী, সদস্য রিয়াদ পাটোয়ারী, বিল্লাল মোল্লা, হাসান গাজী, ফরিদ পাটোয়ারী, নাসিম পাটোয়ারী, ফয়সাল বেপারী, ইমন বেপারী, হাসিব বেপারী, রহমান গাজী, ফাহিম মোল্লা, জাহিদ পাটোয়ারী প্রমুখ।
এছাড়া ইসলাহুল উম্মাহ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবির আহম্মেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, সাইফুল পাটোয়ারী, দপ্তর সম্পাদক হাসান মিজিসহ এলাকার সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
রোববার, ০৯ নভেম্বর ২০২৫














