বকেয়া বিল পরিশোধ না করায় ফয়সাল শপিং মার্কেটের সামনে চাঁদপুর পৌরসভার ময়লার স্তুপ

সজীব খান :

চাঁদপুর পৌরসভার ৩০ লক্ষ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় শহরের ফয়সাল শপিং মার্কেটের সামনে ময়লার স্তুপ রেখে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই শাস্তির ঘটনা ঘটে ৯ নভেম্বর রোববার সকালে। এই ঘটনায় সমগ্র চাঁদপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর শহরের আভিজাত বিপনী মার্কেট, ফয়সাল শপিং কমপ্লেক্সের গাড়ির গ্যারেজের সামনে স্তূপ করে রাখা হয়েছে ময়লার ভাগার। এতে করে মার্কেটে আসা ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দুর্ভোগে পড়ছে ওই পথে যাতায়াত করা পথচারীরা।

তবে ওই সময়ে সেখানে পৌরসভার কোন কর্মকর্তা কিংবা কর্মচারীদের দেখা যায়নি। ফলে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like