

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে বৃহস্পতিবার( ১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সম্মূখে উপজেলা মহিলা দলের আয়োজনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তন করে বিএনপি‘র উপজেলা আহবায়ক এম এ হান্নানকে দেওয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন করেছে। মানববন্ধনে উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে শত শত মহিলা দলের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহিলা দলের সভাপতি সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা ,সদস্য সচিব আমেনা বেগম ,যুগ্ন আহবায়ক ফারজানা , বিলকিস, লিপি আক্তার প্রমূখ।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড














