

মহসিন আলম মুহিন
চলছি পথে একা-
পাইনা কারো দেখা।।

স্বার্থ আর লোভ,
মনে বড্ড ক্ষোভ।।
দুধের গন্ধে মাছি-
আসে কাছাকাছি।।
চোখ বুঝে হাটে,
দরকারে পা চাটে।।
আমি নাদান বোকা,
যাচ্ছি খেয়ে ধোকা।।
ভাবি যারে আপন,
সেই যে হয় দুশমন।।
কারে বলবো কথা,
বুকেতে বড় ব্যথা।।
তাইতো থাকি দুরে-
তুষের আগুনে পুড়ে।।
সব খানেতে ফাঁকি,
নেইতো কিছু বাকী।।
তাইতো করি শপথ,
বাড়াবো না আপদ।।
চলবো একা একা,
নাইবা পেলাম দেখা।।
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড














