চাঁদপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

সজীব খান, চাঁদপুর:

বাংলা‌দেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্য বি‌শিষ্ট আহবায়ক কমিটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক‌মি‌টি ।

আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়া।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম সুপারিশকৃত গত ১৩-১১-২০২৫ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষ‌রিত প‌ত্রে কমিটি চূড়ান্ত অনুমোদন দেন ।

উক্ত কমিটি অনুমোদন করায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী, সদস্য সচিব মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন পাশাপাশি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯ নভেম্বর ২০২৫

You might like