ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

সজীব খান, চাঁদপুর:

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দক্ষিণ ফরিদগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হুর্ণি ওয়াপদা মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। মাহফিলের মজলিস হলো আমলের জন্য। মাহফিলের মজলিসে আমরা ইলম অর্জন করতে বসেছি। ইলম শিক্ষতে লাগবে আদব। ইলম কম হলেও আদব ঠিক থাকলে মমিনে কামিল হবে। সেখানে আদব হলো বড় জিনিস। তিনি আরো বলেন,

মুসলমানদের মধ্যে মমিন থাকবে, মুনাফেক থাকবে। এ জন্য আমরা মুনাফেক হবো না। আমরা মমিন হবো। ইবাদতের মধ্যে যেন মুনাফিকি না থেকে। যারা নেফাকি করে, তাদের থেকে দূরে থাকুন। মানুষ চিনতে ভূল করবেন না। ছারছীনা কোন মানুষকে হেদায়েত করতে পারে না। কিন্তু মানুষকে পথ দেখাতে পারে।

আল্লাহ ও রাসূলকে পেতে হলে আদব লাগবে।

আমরা পীর-মুরুদী টাকার জন্য করিনা, আল্লাহকে পাওয়ার জন্য করি।

ছারছীনা কাউকে টাকা দিয়ে মুরিদ বানিয়েছে না। বরং মানুষ নিজ ইচ্ছায় ছারছীনাতে মুরিদ হয়। আকিদার ক্ষেত্রে ছারছীনা ছাড় দেয়া না। আকিদায় আমলে আখলাকে পরিপূর্ণ করতে এ দরবার যুগ যুগ ধরে খেদমত করে যাচ্ছেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি হাফেজ শাহ আবু বকর মুহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, কেন্দ্রীয় তালিমে তরিকতের সহ-সভাপতি মাওঃ মামুনুল হক,

ছারছীনা দরবার শরীফের মুবাল্লীগ

মাওঃ মোঃ মুহিব্বুল্লাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লার সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার প্রমুখ।

মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাওঃ আহম সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সিয়াম পাটোয়ারী ও নাতে রাসুল পরিবেশন করেন মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ফরিদগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ,

ফরিদগঞ্জ যুব হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ হাবিবুর রহমান মোহেব্বী ও ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

ঈছালে ছাওয়াব মাহফিলে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ছারছীনা পীর ছাহেব।

২১ নভেম্বর ২০২৫

 

You might like