

সজীব খান:
চাঁদপুর সদর উপজেলা তরপুচন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। (২২ নভেম্বর) ইউনিয়নের তেঁতুলতলা সংলগ্ন মিজি বাড়ি মোঃ হাবিব মিজির বসত ঘরে এ ঘটনা ঘটে। এতে তার
বসতঘর পুড়ে ছাই হয়।

পরে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই হাবিব মিজির বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘর ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডের খবর শুনে রবিবার দুপুর ৩টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস এন জামিউল হিকমা ঘটনাস্থল পরির্দশন করেন, পরির্দশন গিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩হাজার টাকা, দুইবান টিন,শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণের পর ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে আরো সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত প্রদান করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, তারপুচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাৎ মিজি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আইউব আলী বেপারী,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রাক্ষরিক আল আমিন, কার্যসহকরী মোঃ নাছির আহমদসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধ উপস্থিত ছিলেন।
২৩ নভেম্বর ২০২৫ খ্রি.














