

সজীব খান:
রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে চাঁদপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি বোরধান বীজ বিতরণ করা হয়েছে।

২৪ নভেম্বর ২০২৫ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও কৃষকদের মাঝে কৃষিউপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তপন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।
এ সময় তিনি বলেন, কৃষিতে যত বেশি উৎপাদন বাড়বে, আমাদের খাদ্য তত স্বয়ং সম্পন্ন হবে, উৎপাদন কম হলে খাদ্যের ঘাটতি রয়ে যাবে, বিদেশ থেকে আমদানি করতে হবে। কৃষকরাই হচ্ছে আমাদের খাদ্য উৎপাদনের যুদ্ধা, বৈজ্ঞানিকভাবে ফসল উৎপাদন না করলে ফসল বেশি উৎপাদন হবে, নিজের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করা সম্ভব হবে। খাদ্যের সয়ংসম্পন্নতা বাড়বে, এজন্য সরকার কৃষকদের বিনামূল্য সার বীজসহ বিভিন্ন কৃষি প্রাণদনা দিচ্ছে।
তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি জমিতে ফসল উৎপাদন কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে কৃষি অফিসে যোগাযোগ করবেন, কারন সদর উপজেলা কৃষি অফিসার অত্যান্ত মেধাবী এবং দক্ষ, তিনি সঠিক পরামর্শ দিয়ে কৃষিবিষয়ক সমস্যা গুলোর সমাধান করবে।
অনুষ্ঠানে ৮শত কৃষকের মাঝে কৃষি প্রনদণা বিতরণ করা হয়। এর মধ্য অপসি এবং হাইবিড ধান পাঁচ কেজি করে সকলের মাঝে বিতরণ করেন তারা।
অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হোসেনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাগন উপস্থিতত ছিলেন।
২৪ নভেম্বর ২০২৫ খ্রি.














