

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা):ঢাকার দোহারে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৫ পালিত হয়েছে।
গত ৫ ই ডিসেম্বর ( শুক্রবার ) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এর কার্তিকপুর স্কুলে গুড নেইবার দোহার সিডিপর আয়োজনে এ দিবস টি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।
এ সময় তিনি বলেন, গুড নেইবারস্ বাংলাদেশ যুবকদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। এই ভলান্টিয়াররা কমিউনিটি সম্পৃক্ততা নিশ্চিত করতে নিরলস কাজ করে যায় এবং ভলান্টিয়ারদের অবদান অনস্বীকার্য।
তিনি যুব মহিলা ও যুবকদের উদ্দেশ্যে বলেন,তোমরা যুব উন্নয়ন অফিস থেকে বিভিন্ন ট্রেনিং নিয়ে কাজ করতে পারো।
তুমরা যুব অফিসে আসবে এবং যে কোন ধরনের সহযোগিতা লাগলে আমাদের বলবে আমরা সহযোগিতা করবো।
আমি জেনেছি তোমরা গুড নেইবারসের সাথে যুক্ত হয়ে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা সেই সাথে নিজেদের উন্নয়নের বিভিন্ন ট্রেনিং পেয়ে থাকো।
মো: হামিম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুড নেইবারস্ দোহার সিডিসি সভাপতি বজলুর রহমান।
সহকারী পোগ্রাম ম্যানেজার উৎসব বৈরাগী এর সন্চলনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন গুড নেইবার দোহার সিডিপি প্রকল্প ব্যাপস্থাপক বিমল গোলদার।
পরে একটি র্যালি বের করা হয় ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান এবং আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
০৬ ডিসেম্বর ২০২৫















