কুড়িগ্রামে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনভর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডার বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এ.বি.এম কুদরত -এ-খুদা, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, এসডিএফ এর জেলা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় এসডিএফ এর লক্ষ্য, উদ্দেশ্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীন ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রম সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা বিষয়ে আলোচনা করা হয়।

০৭  ডিসেম্বর ২০২৫

You might like