

সজীব খান, চাঁদপুর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া গণসংযোগ অব্যাহত রেখেছেন, চাঁদপুর সদর, পৌর এলাকাসহ হাইমচর উপজেলায় তিনি গণসংযোগ করে যাচ্ছেন, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটারদের ধারে ধারে গিয়ে তিনি দাঁড়িপাল্লা ভোট চান।
গগণসংযোগ দাঁড়িপাল্লার প্রার্থী প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন,চাঁদপুরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আল্লাহ চাইলে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে, এলাকার উন্নয়নে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন জনআকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আরও অগ্রগতির পথ খুলে দেবে।”
০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার,















