দোহারে রাইপাড়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)

: ঢাকার দোহারের ৩নং রাইপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড কতৃক আয়োজিত দোহার উপজেলা কৃষক দলের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

৯ ই ডিসেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যায় রাইপাড়া ইউনিয়ন এর চর নাগেরকান্দা গ্রামে এ দোয়া মাহফিল সম্পন্ন হয়।

দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এর সন্চলনায় ও রাইপাড়া ইউনিয়ন বি এন পি এর সভাপতি আমির শিকদার এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দোহার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিক কবিরাজ, রাইপাড়া ইউনিয়ন বি এন পি এর সাধারণ সম্পাদক মুকুল তালুকদার, দোহার পৌরসভা যুব দলের সদস্য সচিব সুজন মাহমুদ আনসারি,দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রমজান খান,দোহার উপজেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন,মিজানুর রহমান,শ্রাবন আহমেদ সবুজ,শাহজাহান, লুৎফর, বাচ্চু,রাজু,জুবায়ের, বাবু,আলমগীর, জাহিদ সহ আরো অনেকে।

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

You might like