

কুড়িগ্রাম প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭টায় কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়াস্থ জেলা কার্যালয়ের সামন থেকে একটি বিজয় র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে ফিরে শেষ হয়।

র্যালীতে উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও এমপি প্রার্থী নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল)। এসময় জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উলিপুর উপজেলা আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, পৌরসভা ৬নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল জলিল, ছাত্রপক্ষের মামুন সহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাসিতা/প্রিয় সময়
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫















