কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা কর্মকর্তাদের সাথে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে এ মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান।

সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, বন্যাপ্রবণ এলাকার সমস্যা, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, টিকাদান কর্মসূচি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

এতে কুড়িগ্রামের ৯ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like