চাঁদপুরে কাভারভ্যান-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষ : একজন নিহত, দুজন আহত

নিউজ ডেস্ক
চাঁদপুর শহরে কাভার্ডভ্যান, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড় এলাকায় তরপুরচন্ডী স্কুলের পাশে।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি সিএনজি ও একটি অটোর সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের ভর্তি করেন। এদের মধ্যে শাহজালাল (২৪) নামের ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত ওই ব্যক্তি প্রথমে নিজের নাম ঠিকভাবে বলতে পারেননি। পরে রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দির কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান।

নিহতের নাম শাহজালাল (২৪)। তিনি হাজীগঞ্জ থানার রাজারগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত শাহ আলম।

এদিকে দুর্ঘটনায় আহত অপর দুজন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার বিষয়ে চাঁদপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like