দোহারের প্রশাসনের বিশেষ অভিযান তিনটি বালুবাহী ট্রাক জব্দ

মাকসুমুল মুকিম :

দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকায় সম্প্রতি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দোহার উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেপরোয়া গতিতে যান চালানো এবং পরিবেশ দূষণের অভিযোগে তিনটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংবাদমাধ্যম, স্থানীয় সাধারণ মানুষ এবং দোহার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের দাবির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। বেপরোয়া যান চলাচল রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে নিরাপদ দোহার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা বেপরোয়া যান চলাচল চোখে পড়লে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like