মেহেরপুর-১: মাসুদ অরুণের পক্ষে গ্রামে গ্রামে গণসংযোগে বিএনপি নেতাদের সরব উপস্থিতি

হিরক খান :
মেহেরপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদ অরুণকে বিজয়ী করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হকসহ অসংখ্য নেতা-কর্মী গ্রাম থেকে গ্রামে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন।

তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, দলের প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন। স্থানীয়দের উপস্থিতি ও উচ্ছ্বাসে গণসংযোগ কার্যক্রম প্রাণবন্ত হয়ে উঠেছে।

নেতারা বিশ্বাস করেন, জনগণের আস্থা ও সমর্থনই হবে মাসুদ অরুণের শক্তি, আর এই গণসংযোগ কার্যক্রম তার জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করবে।

প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy