

মোঃ কামরুজ্জামান সেন্টু :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (২৮ জানুয়ারী) শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ও দক্ষিন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে। গণসংযোগের সময় তাদের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন। ওই সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে একাধিক পথসভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপির বিকল্প নেই। আমি নির্বাচিত হলে হাজীগঞ্জ- শাহরাস্তির সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করব।”
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি সমাধানের উদ্যোগ নেয়া হবে।
গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, দুবাই শাহরাস্তিস্থ সারজা শাখা বিএনপি সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.
















