রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ও পরিবারকে ফুলেল শুভেচ্ছা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ও পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে, বৃৃহস্পতিবার বিকাল ৩টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মোঃ শরিফুল ইসলাম চাঁদপুরী মাদ্রাসার পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেন।

রহমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজরা হচ্ছেন হাফেজ মোঃ জিহাদ, হাফেজ মোঃ হেলাল, হাফেজ মোঃ সিয়াম, হাফেজ মোঃ হাবিব, হাফেজ মোঃ সিয়াম। এ ৬ হাফেজ ও হাফেজ পরিবারকে মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক মিলে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সামনে ফুলদিয়ে বরণ করেন তারা।

হাফেজ ও হাফেজ পরিবারকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর কারনে সকল অভিভাবকগন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে ধন্যবাদ জানান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মোঃ শরিফুল ইসলাম চাঁদপুরী সকল অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদেরকে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়ন ও সার্বিক ভাবে সহযোগীতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like