

স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচার প্রচারনা করে যাচ্ছেন সদর উপজেলা জীয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোঃ মাসুদ মালের নের্তত্বে জীয়া পরিষদের সকল সদস্যবৃন্দ। নির্বাচনের শুরু থেকেই তিনি নের্তবৃন্দকে সাথে নিয়ে ৪নং ওয়ার্ড ধানের শীষের বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছেন।

মাসুদ মাল প্রতিদিন বিকেলেই ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে চাঁদপুরের উন্নয়নের জন্য ধানের শীষের জন্য ভোট ভিক্ষা করে প্রচারনা করে যাচ্ছেন, প্রচারনার সময় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মফিজ মাল,সিনিয়র সহ সভাপতি রোমান খান, ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আলাউদ্দিন পাটওয়ারী মন্টু, সাধারণ সম্পাদক সাদ্দাম মিজি, bইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হারুন মাল, যুবদল নেতা সুমন পাটওয়ারী, মমিন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মালসহ বিএনপি সমর্থীত নেতাকর্মী সমর্থকগন নিয়ে তিনি নিয়মিত প্রচার প্রচারনা করে গিয়েছেন।
প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.














