শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচিত হওয়ায় শুকরিয়া আদায় করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সজীব খান :

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক, শাহতলী রেল গেইট জামে মসজিদের সভাপতি, আবুল কালাম চিশতীর উদ্যোগে, চাঁদপুর-৩ নির্বাচনী আসনে, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দেশের বিভিন্ন স্থানে, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুকরিয়া আদায় করে, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বাদ জুমা শাহাতলী রেল গেইট জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ানুষ্ঠানে জেলা বিএনপির সদস্য শাহতলী রেলগেইট জামে মসজিদের সাধারণ সম্পাদক খান আব্দুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুব খান বাবলু, শাহতলী রেল গেইট জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি এবি এম জাকির হোসেন খানসহ বাজার ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী রেল গেইট জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসাইন।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিএনপির চেয়ারম্যান, নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আগামীর বাংলাদেশে যাতে সুন্দর ও জনসাধারণের মঙ্গলের জন্য সার্বিক ভাবে কাজ করতে পারে তার জন্য দোয়া করা হয়।

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like