

সজীব খান :
দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারনে এবং খালের পানি শুকিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে চাঁদপুরের ইরি বোর ধান চাষী কৃষকরা, বর্ষা শেষের একদিনও এ মৌসুমে বৃষ্টির দেখা মেলেনি। যার কারনে খাল বিল ডোবা সব কিছুই এখন শুকিয়ে রয়েছে।

জেলার প্রতিটি ইউনিয়নেই ইরি বোর ধানক্ষেতে পানির অভাবে ফেটে এখন চৌচির হয়েছে, নদীর পাড়ের চর ছাড়া খালের পাড়,বিলে যেখানেই ইরি বোর আবাদ হয়েছে, সেখানেই কৃষকের সোনার ফসল আবাদে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে যেখানে খালে কিছু পানি রয়েছে, সেখানের পানি নিয়েও কৃষকরা কাড়াকাড়ি করছে।
জেলার বিভিন্ন স্থানেই কৃষকরা হাতে স্ক্রিম করে খালে পানি না থাকার ইরি ধানের জমিগুলো ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতির সমক্ষিন হয়ে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
প্রতি বছরই এ মৌসুমে বৃষ্টি হয়, সে আশা মাথায় নিয়ে তারা ইরি বোর চাষাবাদ করেছে, খোঁজ নিয়ে দেখা গেছে কোথাও কোথাও ডাবল কেরিং করে পানি আনতে হচ্ছে, এতে তাদের জমির ফসল উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ আবাদি জমি ফেটে একাকার হয়ে আছে। আবার অনেক জমিতে পানি না থাকায় লালছে হয়ে আছে। ফলে সে সব জমিতে সার ও কীটনাশক ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, যেসব স্থান সেচ ছাড়া ইরি বোর চাষাবাদ হয়েছে, তারাই এখন মহা বিপাকে পড়েছে,আমরা তাদেরকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।
প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















