মুজিবনগরে দুই নম্বর ওয়ার্ডবিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলাম পরে ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বার্তা বহন করে। এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like