

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের গ্রাম আদালত পরিচালনার দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী, ইউপি সদস্য,০৩ নং ওয়ার্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর (স্থানীয় সরকার শাখা) স্মারক নং:৪৬,৪২.১৩০০,০০০,০৩০,০১,০০০৩.২৬-৪৭৫ তারিখ: ২৮ আষাঢ় ১৪৩৩ ১২ জুলাই ২০২৬ এ বিষটি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার চাঁদপুর, উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, প্রশাসক, ইউনিয়ন পরিষদ (সকল), চাঁদপুর সদর, ডিস্টিক্ট ম্যানেজার, গ্রাম আদালত, চাঁদপুর অনুলিপি সদয় অবগতি করেন।
সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, পরিচালক, স্থানীয় সরকার, কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম, সহকারী কমিশনার, গোপনীয় শাখা, চাঁদপুর। জেলা প্রশাসক মহোদয়ের সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করেন।
গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী নেতৃত্বাধীন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
নবনিযুক্ত গ্রাম্য আদালতের চেয়ারম্যান মনিরুজ্জামান পাটওয়ারী জানান, এখন থেকে নাগরিক সেবার সুবিধায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে মামলা ও অভিযোগ গ্রহণ, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত যেকোনো দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ বা মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হবে। তা নিয়মিত শুনানি ও বিরোধ নিষ্পত্তির করা হবে, এ জন্য তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১১টায় বিধি মোতাবেক নিয়মিত আদালতের শুনানি কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।

















