

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(১৫ জুলাই) হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচীর আওতায় বিদ্যালয়ে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

জানা যায়, বৃক্ষরোপন কর্মসূচীর পূর্বে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয়ের শিশুদের মাঝে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রদর্শন করা হয়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















