পঞ্চগড়ের বিভিন্ন স্থানে রাস্তা দখল করে চলছে পাথর-বালু লোড আনলোড : দুর্ভোগে সাধারণ মানুষ

মোঃ এনামুল হক , পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার মডেলহাট থেকে তালমা বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তার একাংশ দখল করে পাথর ও বালু লোড-আনলোডের কার্যক্রম চালিয়ে আসছে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে কিংবা অনেক ক্ষেত্রে রাস্তার ওপরই ট্রাক দাঁড় করিয়ে পাথর ও বালু ওঠানামা করানো হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দীর্ঘ যানজট, ধুলাবালি এবং দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, সড়ক দখল করে এভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীবাহী যানবাহনও এই সমস্যার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না।

স্থানীয় সচেতন মহল বলছে, শুধু মডেলহাট থেকে তালমা বাজার নয়, পুরো পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায়ও একই চিত্র দেখা যায়। সড়ক দখল করে নির্মাণসামগ্রী লোড-আনলোডের কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা গ্রহনে কোন পদক্ষেপ নিতে দেখা যায়না স্হানীয় প্রশাসনের। ফলে প্রতিনিয়তো রাস্তা ঘাট ভেঙ্গে যাচ্ছে বাড়ছে নানা ধরনের ছোট বড় দূর্ঘটনা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগের দিয়েত্ব নিয়োজিত প্রতিষ্ঠান সমুহকে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়ক দখলমুক্ত করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Views: 0

You might like

About the Author: priyoshomoy