নিজস্ব অর্থায়নে হোছাইনপুর মাদ্রাসায় বায়োমেট্রিক মেশিন দিলেন মোস্তফা কামাল

গাজী মোহাম্মদ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী হোছাইনপুর আলিম মাদ্রাসায় প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নে যুক্ত হলো আধুনিক প্রযুক্তি। প্রতিষ্ঠানটিতে চালু করা হয়েছে ডিজিটাল ও বায়োমেট্রিক হাজিরা মেশিন। গভর্নিং বডির আজীবন দাতা- শিক্ষা শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা বঙ্গ মার্কেটের ‘রোকেয়া ফ্যাশন’-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা কামালের ব্যক্তিগত অর্থায়নে এই যুগোপযোগী প্রযুক্তি স্থাপন করা হয়।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ও বায়োমেট্রিক হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ মোস্তফা কামাল।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মোস্তফা কামাল বলেন বর্তমান যুগ বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তির যুগ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও প্রযুক্তির ছোঁয়ায় আধুনিকায়ন করতে হবে। প্রতিষ্ঠান পরিচালনা, ক্লাসে সময়ানুবর্তিতা এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতেই আমার এই ছোট্ট প্রয়াস।

​এই প্রযুক্তি চালুর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরাও ডিজিটাল ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে উঠবে। তাদের মাঝে শৃঙ্খালা ও সময়ের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। শিক্ষার আধুনিকায়ন ও মাদ্রাসার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমার এই সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”*

​মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহলের মতে, এই বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে, যা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পাঠদানে নিয়মিততা আনবে। ফলে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মাদ্রাসার সার্বিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনাকারী চেয়ারম্যান বিল্লাল হোসেন মাল, হোছাইনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন এবং আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাসির আহমেদ খান।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. অহিদুর রহমান খান উৎপল, ইউনিয়নের উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বেপারী, আশিকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী, চাঁদপুর সদর উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা শাহজাহান মিজি, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বখতিয়ার গাজী ও সেক্রেটারি মো. হেলাল মাল।

অনুষ্ঠানে আরও অংশ নেন যুব কমিটির সহ-সভাপতি মাওলানা ওসমান গণী, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হাবিবুর রহমান মাল, মাদ্রাসার সিনিয়র সহকারী অধ্যাপক মাওলানা আবু জাফর, সহকারী অধ্যাপক মো. আবদুল ওয়াহেদ, মুহাম্মদ নাসির উদ্দিন ও নাসিমা আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রকাশিত :  ‍বুধবার, ১২ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy