মৈশাদী ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা জসীম উদ্দীন রনির যোগদান

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন রনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বুধবার তিনি মৈশাদী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়ন পরিষদের প্রশাসক, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন রনি দায়িত্ব গ্রহণের পর মৈশাদী ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন রনিকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রকাশিত :  ‍বুধবার, ১২ আগস্ট ২০২৬

You might like