মেহেরপুরে ২৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ মো. মুকিত (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ৪৫ মিনিটে মেহেরপুর সদর থানাধীন শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো. মুকিত ওই এলাকার আরশেদের ছেলে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ অধিনায়ক র‌্যাবের দিক নির্দেশনায় সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২৮ পিস ইয়াবাসহ মুকিতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার এই অপকর্মের কারণে স্থানীয় যুবসমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছিল।

এ ঘটনায় মেহেরপুর জেলার সদর থানায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশিত :  ‍শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy