

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক মৃণাল সরকার মিলু কে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ ।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তার নিজ বাসা বারোয়ারী বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।মিলু দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমাম জাফর নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক মিলুর পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে সুনামের সাথে কাজ করে আসছেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারী পরোয়ানামূলে সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

















