

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশীয় অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

(১৪ আগস্ট) র্যাব-১২, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামস্থ জনৈক মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: মো. কাওছার হাবীব (২৫), পিতা- মো. নজরুল ইসলাম মো. শরিফুল ইসলাম (৩০), পিতা- মো. সাজ্জাদ আলী উভয়ের গ্ৰাম- ভাদাশ, র্যাব-১২ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট অ্যাপসের মাধ্যমে অবৈধ জুয়া খেলায় অংশ নিয়ে আসছিলেন।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মা-দকমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১২।
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬

















