

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে শয়ন ঘরে ঢুকে ফাতেমা বেগম (৩৮) নামের এক গৃহবধুকে মারধরে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধ কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় আহত গৃহবধু ফাতেমা বেগমের স্বামী হামিদুল ইসলাম বাদি হয়ে এই গ্রামের রবিউল ফকির শাহিনুর রহমানসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখ ও রবিউল ফকিরের সাথে পূর্বের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত সোমবার রাত সাড়ে ৮টায় বাদি হামিদুল ইসলামের স্ত্রী রাতে খাবার পর ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে গেলে প্রতিপক্ষরা ওই ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে প্রবেশ করে ফাতেমা বেগমের পড়নে কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা, মারধরে আহত ও লুটপাট করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬

















